মুসলিম নারীর অধিকার ও দায়িত্ব , ইসলামের ইশতিহার ও সনদ : ইসলাম নারীর মর্যাদা সমুন্নত করেছে। দিয়েছে তাকে উপযুক্ত সম্মান, প্রাপ্য অধিকার। অন্যপক্ষে পাশ্চত্যজগৎ বস্তুবাদী সভ্যতার করুণ কষাঘাতে নারীকে করেছে বিপন্ন নানাভাবে, কেড়ে নিয়েছে তার সম্ভ্রম, মর্যাদা, এবং ঠেলে দিয়েছে কদর্যতার অতল গহ্বরে। বইটিতে ইসলাম ও পাশ্চত্য সভ্যতায় নারীর অধিকার ও সনদ বিষয়ে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞানময় আলোচনা করা হয়েছে। ইসলামে নারীর অধিকার বিষয়ে এখনো যারা সন্দেহে নিপতিত বইটি তাদেরকে সকল দ্বৈতবোধ থেকে মুক্ত করবে বলে বিশ্বাস।
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
শায়খ জামিল যাইনুর একটি প্রসিদ্ধ গ্রন্থ। এ গ্রন্থে তিনি ইসলামের স্তম্ভসমূহের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বিশ্লিষ্ট আকারে ও গবেষণাধর্মী আলোচনায় তুলে ধরেaছেন এ স্তম্ভসমূহের মৌলিক ও গুরুত্বপূর্ণ দিকগুলো।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এটি একটি গুরুত্বপূর্ণ পুস্তিকা, যাতে একজন মুসলিম নারীকে ইসলাম কি কি সম্মান দিয়েছে এবং একজন মুসলিম নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অবশেষে নারীদের অধিকারের বিষয়ে যে-সব সন্দেহ উত্থাপন করা হয় থাকে, সেগুলোর জবাব দেওয়া হয়েছে।
Author: আব্দুর রাযযাক বিন আব্দুল মুহিসন আল আবআদ আল বদর
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বইটিতে কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদ পর্যালোচনা, বিশ্লেষণ ও সেগুলোর উপযুক্ত জবাব দেয়া হয়েছে। আশা করি পাঠক মাত্রই এর মাধ্যমে উপকৃত হবেন।
Author: ইহসান ইলাহী জহীর
Translators: মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
শবে বরাত, সঠিক দৃষ্টিকোণ : বইটিতে প্রমাণ করা হয়েছে, উপমহাদেশের মুসলমানগন পনের শাবানের রাতে শবে বরাত নামে যে আচার-আনুষ্ঠান উদযাপন করে থাকে, তা আদৌ শরিয়তসিদ্ধ নয়। আল-কুরআনুল কারীম ও সহীহ হাদীসে এ রাতের বিশেষ কোন আমলের কথা উল্লেখ নেই। সাহাবা ও তাবেয়ীনগণের আমল দ্বারাও এ রাত উদযাপন বিষয়ে কোন কিছু প্রমাণিত হয় নি। আমাদের সমাজে শবে বরাত বিষয়ে যে অলীক ধারণাসমূহ শিকড় গেড়ে আছে সেগুলোর বস্তুনিষ্ঠ আলোচনা বইটিতে উপস্থাপিত হয়েছে মনোজ্ঞ ভাষায়।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
লেখক বলেছেন: আমার এ গ্রন্থ রাতের সালাত সম্পর্কে সংক্ষিপ্ত রচনা। এখানে আমি তাহাজ্জুদের অর্থ, কিয়ামুল লাইলের ফযিলত, উত্তম সময়, রাকাত সংখ্যা, আদব ও কিয়ামুল লাইলের সহায়ক উপকরণ উল্লেখ করেছি। অনুরূপ তারাবির সালাতের অর্থ, হুকুম, ফযিলত, সময়, রাকাত সংখ্যা ও তাতে জামাতের বিধান উল্লেখ করেছি। আরো উল্লেখ করেছি বেতের সালাত, বেতের সালাতের হুকুম, ফযিলত, সময় ও বিভিন্ন প্রকার, রাকাত সংখ্যা ও তাতে কিরাতের বর্ণনা ইত্যাদি। প্রত্যেকটি মাসআলা আমি দলিলসহ বর্ণনা করার চেষ্টা করেছি।
Author: সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
Reveiwers: মোহাম্মদ মানজুরে ইলাহী
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ